জঙ্গিবিরোধী মানববন্ধন
সম্মানিত অভিভাবক
আসসালামু আলাইকুম। বিশ্বব্যাপী চলমান বর্বর ও নৃশংস জঙ্গি সহিংসতার বিরুদ্ধে সচেতনতার অংশ হিসেবে বাকলিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল শিক্ষক-ছাত্রছাত্রী-অভিভাবক-কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলের অংশগ্রহণে ০৬ আগস্ট শনিবার বেলা ১১টায় জঙ্গিবিরোধী মানববন্ধন আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। শান্তিপ্রিয় ও সচেতন অভিভাবক হিসেবে উল্লেখিত সময়ে আপনার সন্তান/পোষ্যকে নিয়ে মানববন্ধনে উপস্থিত থেকে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে নিজ নিজ অবস্থান তুলে ধরতে আপনাদের প্রতি সবিশেষ অনুরোধ জানানো যাচ্ছে।
আলহাজ্ব মোহাম্মদ শফি - চেয়ারম্যান ও মুহাম্মদ আবদুর রহমান রাশেদ - নির্বাহী পরিচালক