জাতীয় শোক দিবস ও ২য় সাময়িক পরীক্ষার প্রস্তুতির নোটিশ
জাতীয় শোক দিবস ও ২য় সাময়িক পরীক্ষার প্রস্তুতির জন্য ১৫ আগস্ট সোমবার শ্রেণিকার্যক্রম বন্ধ থাকবে। ১৬ আগস্ট মঙ্গলবার থেকে শিডিউলে উল্লেখিত সময় অনুযায়ী ২য় সাময়িক পরীক্ষা অনুষ্ঠিত হবে। যারা এখনও প্রবেশপত্র সংগ্রহ করেনি, তাদেরকে ১৫ আগস্ট-এর মধ্যে যাবতীয় বকেয়া পরিশোধ করে একাউন্টস থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে নির্দেশ দেয়া যাচ্ছে। ১৫ আগস্ট অফিস কার্যক্রম চালু থাকবে।
আইডি কার্ডসহ প্রতিষ্ঠান নির্ধারিত ইউনিফর্ম, পরিচ্ছন্নতা, নির্ধারিত সময়ে পরীক্ষার হলে উপস্থিতি, শ্রেণিকার্যক্রমে নিয়মিত উপস্থিতি, বার্ষিক ক্রিড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা, মিলাদ, মানববন্ধনসহ সকল সহপাঠক্রমিক কার্যক্রমে নিয়মিত উপস্থিতি এবং পরীক্ষার উত্তরপত্রের সার্বিক পরিচ্ছন্নতার জন্য প্রত্যেক বিষয়ে নির্দিষ্ট সংখ্যক নম্বর নির্ধারণ করা আছে। কোনো শিক্ষার্থীর মধ্যে উল্লেখিত বিষয়ের কোনো একটি কিংবা তার অধিক বিষয় অনুপস্থিত থাকলে তার নম্বর কর্তন করা হবে।
মুহাম্মদ আবদুর রহমান রাশেদ
নির্বাহী পরিচালক
বাকলিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল
০১৮৪২ ১১ ৩৩ ৩২