জঙ্গিবাদ বিরোধী সমাবেশ, ২য় সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ
০৬ সেপ্টেম্বর মঙ্গলবার বেলা ১১.০০টায় বাকলিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুলের উদ্যোগে স্কুল অডিটোরিয়ামে জঙ্গিবাদ বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব আবুল মনসুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দৈনিক আজাদীর সহ-সম্পাদক মুহাম্মদ কাশেম শাহ ও বাকলিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুলের চেয়ারম্যান জনাব আলহাজ্ব মোহাম্মদ শফি। অনুষ্ঠানে যথাসময়ে সকলকে উপস্থিত থাকার অনুরোধ জানানো যাচ্ছে।