Single Notice View

প্রভাত ফেরি

Published By: মুহাম্মদ আবদুর রহমান রাশেদ | Published on: 02/20/2017

মহান আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে বাকলিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল এর উদ্যোগে ২১ ফেব্রুয়ারি মঙ্গলবার প্রভাত ফেরি ও শহীদ বেদিতে পুষ্পার্ঘ অর্পন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। নির্ধারিত ইউনিফর্ম পরিধানপূর্বক সকল ছাত্রছাত্রীকে সকাল ০৮.০০টার মধ্যে স্কুলে উপস্থিত থাকার নির্দেশ দেয়া যাচ্ছে। মহান ভাষা শহীদদের পবিত্র স্মৃতির প্রতি শ্রদ্ধাবোধ জাগ্রত করা এবং কোমলমতি শিক্ষার্থীদের মহান ভাষা আন্দোলনের গৌরবোজ্জল ইতিহাস সম্পর্কে জানা অত্যাবশ্যক বিধায় স্ব স্ব সন্তান/পোষ্যকে নিয়ে যথাসময়ে প্রভাত ফেরিতে অংশ নিতে সম্মানিত অভিভাবকবৃন্দকে বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে। উল্লেখ্য, প্রভাত ফেরিসহ প্রাতিষ্ঠানিক সকল সহপাঠক্রমিক কার্যক্রমে অংশগ্রহণের জন্য পরীক্ষায় নির্ধারিত নম্বর বরাদ্দ আছে। অনুপস্থিত শিক্ষার্থীরা উক্ত নম্বর প্রাপ্তি থেকে বঞ্চিত হবে। এক্ষেত্রে কোনো আবেদন-নিবেদন গ্রহণযোগ্য হবে না।