Single Notice View

দেয়ালিকা প্রকাশ ও চিত্রাংকন প্রতিযোগিতা ২০১৭

Published By: মুহাম্মদ আবদুর রহমান রাশেদ | Published on: 03/02/2017

১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিবস (জাতীয় শিশু দিবস) উপলক্ষে দেয়ালিকা প্রকাশ ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। দেয়ালিকায় প্রকাশের জন্য ছাত্রছাত্রী ও অভিভাবকের কাছ থেকে স্বরচিত ছড়া, কবিতা, গল্প, ভ্রমণ কাহিনী, মনিষীদের জীবনী, কৌতুক, ধর্মীয় নীতিশিক্ষামূলক গল্প, রেসিপি, টিপস, শব্দজট, বঙ্গবন্ধু বিষয়ক ফিচার, ভাবনা ইত্যাদি লেখা আহবান করা হচ্ছে। লেখা/ছবি জমা দেয়ার শেষ সময় ১০ মার্চ। প্রতিটি লেখার সাথে অবশ্যই নাম, শ্রেণি, রোল ও ১ কপি ছবি জমা দিতে হবে। অভিভাবকগণ স্ব স্ব সন্তান/পোষ্যের নাম, শ্রেণি, রোল লিখে দিতে হবে। শ্রেষ্ঠ লেখা/ছবির জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার। চিত্রাংকন প্রতিযোগিতায় ক বিভাগ (প্লে ও নার্সারি), খ বিভাগ (১ম ও ২য়), গ বিভাগ (৩য়-৫ম) এবং ঘ বিভাগ (৬ষ্ঠ-১০ম) - এ চারটি বিভাগ থাকবে। চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ১৭ মার্চ। কাগজ স্কুল থেকে সরবরাহ করা হবে। অংকনের অন্যান্য সামগ্রি শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে আসতে হবে। মুহাম্মদ আবদুর রহমান রাশেদ অধ্যক্ষ বাকলিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল