Single Notice View

দেয়ালিকার জন্য লেখা আহবান

Published By: মুহাম্মদ আবদুর রহমান রাশেদ | Published on: 03/07/2017

চলছে দেয়ালিকার কাজ পুরোদমে। ইতিমধ্যে প্রচুর কবিতা, ছড়া, গল্প, ফিচার আর ছবি জমা পড়েছে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখনও যারা লেখা পাঠাওনি, ঝটপট কাগজ-কলম নিয়ে বসে যাও আর লিখে ফেলো তোমার নিজের মনের কথা সাদা কাগজের একপিঠে। সাথে তোমার নাম, শ্রেণি, শাখা আর রোল নম্বর লিখতে একদম ভুলবে না। চাইলে তোমাদের অভিভাবকরাও অংশ নিতে পারেন লেখালেখিতে। বেশি সময় নেই। আর মাত্র ৩ দিন। ১০ মার্চ এর মধ্যে তোমার শ্রেণিশিক্ষকের কাছে তোমার/তোমার অভিভাবকের লেখা জমা দিয়ে দাও। ১৭ মার্চ জাতীয় শিশু দিবসে প্রকাশিত হবে তোমাদের সবার প্রিয় দেয়াল পত্রিকা ‘খোলা জানালা।’ আর শ্রেষ্ঠ লেখা/ছবির জন্য পুরস্কার তো থাকছেই।