Single Notice View

চিত্রাংকন প্রতিযোগিতা ২০১৭

Published By: মুহাম্মদ আবদুর রহমান রাশেদ | Published on: 03/14/2017

১৭ মার্চ শুক্রবার বঙ্গবন্ধুর জন্মদিবস (জাতীয় শিশু দিবস) উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। চিত্রাংকনের বিষয় - ক বিভাগ (প্লে ও নার্সারি): জাতীয় পতাকা; খ বিভাগ (১ম ও ২য় শ্রেণি): স্মৃতিসৌধ; গ বিভাগ (৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণি) : স্মৃতিসৌধ (জাতীয় পতাকাসহ) এবং ঘ বিভাগ: (৬ষ্ঠ-১০ম শ্রেণি) - স্মৃতিসৌধে পুষ্প অর্পন। কাগজ স্কুল থেকে সরবরাহ করা হবে, অংকনের অন্যান্য উপকরণ (পেনসিল, ইরেজার, শার্পনার, স্কেল, রঙ পেনসিল, ক্লিব বোর্ড ইত্যাদি) শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে আসতে হবে। প্রতিযোগিতা আরম্ভ হবে সকাল ০৯.৩০টায়। সকল শিক্ষার্থীকে সকাল ০৯.০০টার মধ্যে প্রতিষ্ঠান নির্ধারিত ইউনিফর্মে স্কুলে উপস্থিত থাকার নির্দেশ দেয়া যাচ্ছে। সকাল ০৯.১৫টায় শিক্ষার্থী হাজিরা ডাকা হবে। উল্লেখ্য, ঐদিন দেয়ালিকা ‘খোলা জানালা’ প্রকাশিত হবে।